মশিউর রহমান খাঁন, জয়পুরহাট প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া এর দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার আলহেরা নূরানী হাফেজিয়া এতিমখানায় অনুষ্ঠিত এই আয়োজনে এতিমখানার কোমলমতি হাফেজদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নুর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম.এ. ওহাব, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ভূমিকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। তাঁরা তাঁর আশু আরোগ্য কামনা করেন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য তাঁর সুস্থ জীবন প্রত্যাশা করেন।
