ঝালকাঠি প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠির নলছিটিতে খোজাখালিতে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ জনতা।
খোজাখালি-পোলেরহাট সড়কটির ১৬৫০ মিটার রাস্তা আর সিসি নির্মানের জন্য গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প০২ এর আওতায় ১কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করে নলছিটি পৌর কর্তৃপক্ষ । ২০২০ সালে যেটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ।
প্রকল্পের মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ করে বাকি রাস্তাটি সংস্কার না করে ফেলে রাখায় মারাত্মক জনদূর্ভোগ তৈরি হয়েছে গত পাচ বছরে।
অভিযোগ রয়েছে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না করেই সিংহভাগ বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
কাজ সম্পন্ন করতে নলছিটি পৌরসভা থেকে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান স্বাক্ষরিত দুই দফা চিঠি দিলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পরছে যানবাহন,আহত হচ্ছেন যাত্রীরা।ইতোপূর্বে কয়েক দফায় মানববন্ধন করলেও প্রতিকার না পাওয়ায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ভ্যান,ইজিবাইক চালক এবং স্থানীয় বিক্ষুদ্ধ জনতারা।
একঘন্টা অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়, পরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪