মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গড়াই নদী থেকে বালু উত্তোলনের খবরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।
এ সময় বালু উত্তোলনে জড়িত থাকা ৫ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। আটকতৃতরা হলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নাড়ুয়া গ্রামের তুষার মহাজন, একই গ্রামের মান্নান মোল্লার ছেলে হিরা মন্ডল, একই উপজেলার জামসাপুর গ্রামের মোমিন মন্ডলের ছেলে মোঃ জিন্না, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের জমির খাঁর ছেলে ইমরান হোসেন ও একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মুক্তার মোল্যা।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জানান, গড়াই নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে সাত টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় সেখান থেকে বালু উত্তোলনের কাজে জড়িত ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রত্যেক কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪