রাকিব আহমেদ, স্টাফ রিপোর্টার (গাজীপুর):
গাজীপুর মহানগর এর বাসন থানায় সারাদিন গ্যাসের প্রকট গন্ধ পাওয়া যাচ্ছে, গত কয়েকদিন ধরে এই গন্ধ পাওয়া যাচ্ছে, বিশেষ করে দিনের বেলায় এই গন্ধ বেশী পাওয়া যাচ্ছে।
জয়দেবপুর মেট্রো থানায়ও বিভিন্ন জায়গায় গ্যাসের গন্ধ পাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।
গ্যাসের রাইজারগুলো যেখানে সেইখান থেকে গ্যাস লিকেজ হচ্ছে আর সেখানেই গ্যাসের গন্ধটা বেশী পাওয়া যাচ্ছে, অর্থাৎ গ্যাসের পাইপ দিয়ে গ্যাস লিকেজ হচ্ছে, আর এই লিকেজে অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে আগুন লেগে যেতে পারে, আর ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ দুর্ঘটনা।
এই ব্যাপারে তিতাস গ্যাসের সাথে সম্পৃক্ত একজনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এখানে ভয়ের কিছু নেই, মাঝে মাঝে গ্যাসের চাপ একটু বেশী থাকে এবং কিছু কিছু জয়েন্ট দিয়ে লিকেজ হয়, আবার চাপ কমে গেলে লিকেজ বন্ধ হয়ে যায়। এই রকম মাঝে মাঝে হতে পারে, এই ব্যাপারে তিতাস ওয়াকিবহাল আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪