মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী-পুরুষকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পসংলগ্ন এমপি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ারের নেতৃত্বে এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বিশ্বজিৎ দাশের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মো. সোহরাব সাকিব সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার শাহেনা বেগম (৪৬) ও তার স্বামী জহির আলম (৫৪)। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি কালো ব্যাগ ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪