মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন সাগর (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের ডাকবাংলোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী ইগলু আইসক্রিমের কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন সাগর গুরুতর আহত হন। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির হোসেন সাগর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তবকপুর ইউনিয়নের বামনাছাড়া গ্রামের জোবাইদুর রহমান ও দিলরুবা আক্তার শিউলীর ছেলে। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪