সোহেল রানা, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় আশরাফিয়া তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার হেফজখানা'র হিফ্জ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদানসহ সংবর্ধনা ও অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) চান্দিনা পৌরসভার ওয়াপদা রোড মহারং এলাকায় অবস্থিত অত্র মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে ওই সংবর্ধনা ও পাগড়ী প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন চাঁদপুর হাজিগঞ্জ ইত্তেহাদুল হুফ্ফাজ এর সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ সাহেব দা: বা:।
অনুষ্ঠানে আশরাফিয়া তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ক্বারী মো: আবু ইউসুফ সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা আমিনুল ইসলাম সাহেব, প্রধান মেহমান ছিলেন হাফেজ ক্বারী বেলাল হোসেন, বিশেষ মেহমান ছিলেন মাওলানা ক্বারী মোঃ মনির হোসেন।
এ বছর হিফজ সম্পন্নকারীরা হলেন হাফেজ মো. ওছামা, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মোঃ ছিয়াম হোসেন, হাফেজ মোঃ সাব্বির হোসেন, হাফেজ সিফাতুল ইসলাম, হাফেজ মোঃ সাকিবুল ইসলাম, হাফেজ মোঃ আব্দুল্লাহ সাইফ, হাফেজ মোঃ আশরাফ আলী, হাফেজ মোঃ সাকিবুল ইসলাম ও হাফেজ মারুফ হোসেন।
আশরাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ক্বারী মো. আবু ইউসুফ জানান ২০২৫ সালে আমাদের এই মাদ্রাসার ১০ জন ছাত্র পবিত্র কোরআন সম্পন্ন করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। উপস্থিত মেহমান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশেষ করে, সুন্দর আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।
সম্পূর্ণ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন কুমিল্লা আদর্শ সদর বাজগড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমামে খতিব মাওলানা মোঃ আমির হোসেন নিজামী।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪