সাবেকুন নাহার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বর গুনার আমতলী উপজেলার কুখ্যাত ডাকাত নয়টি মামলার আসামি মহসিনকে চায়নিজ রাইফেলের ০২ রাউন্ড গুলি,৩০ পিচ ইয়াবা ও তিন সহযোগী সহ বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এলাকা থেকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
৬ই নভেম্বর রাত্র সারে তিনটার সময়ে তালতলী উপজেলার ৩নং কড়ইবাড়ীয়া ইউনিয়নের হেলঞ্চা বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সঙ্গীয় ৩ সদস্য সহ ও চায়নিজ রাইফেলের ০২ রাউন্ড গুলি এবং ৩০ পিচ ইয়াবা সহ আটক করে বরগুনা জেলা ডিবি পুলিশের ওসি মোঃ বশির আলমের নেতৃত্বে থাকা এস আই ইমাম হোসেন, এএসআই হাসানুজামান, এএসআই নাসির উদ্দিন সঙ্গীও ফোর্স।
আটককৃত ডাকাতরা হলো বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর ঘোপখালী গ্রামের মৃত্যু জয়নাল গাজীর ছেলে মহসিন (৩২) । মহসিন এর সাথে থাকা আটককৃতরা হলো ঢাকার তুরাগ মোহাম্মদপুর হাউজিং এলাকার আব্দুর রহিম এর ছেলে সাগর (২৬), ঢাকার মোহাম্মদপুর উদ্যান এলাকার মৃত্যু গয়জউদ্দিন এর ছেলে উজ্জ্বল (২৮) ও বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া এলাকার তোফাজ্জল গাজীর ছেলে ইউসুফ গাজী (২৬)।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের ওসি মোঃ বশির আলম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪