পি, কে রায়, বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম (৭) নামে এক শিশুর মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মোঃ সিয়াম (৭) এর বাবা সবুজ ইসলাম ও মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন এবং শিশু মোঃ সিয়াম (৭) নানি বাড়ি থেকে লেখাপড়া ও বড় হচ্ছিল।
গত শুক্রবার (২ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে (জহিম পাড়া) বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানির গভীরে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিয়ামের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪