আন্তর্জাতিক নিউজ ডেস্ক,
ক্রিকেট মাঠে ব্যাটিং করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার হরজিত সিং। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর জেলার ডিএভি স্কুল মাঠে এক প্রীতি ম্যাচ চলাকালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচের সময় ব্যাট হাতে দুর্দান্ত একটি ছক্কা হাঁকান হরজিত। ছক্কার পর তিনি হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে চলে আসেন এবং পরবর্তী বলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তিনি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে মাঠে থাকা অন্য খেলোয়াড়রা তার কাছে ছুটে গিয়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রয়োগ করেন। পরে দ্রুত চিকিৎসা সহায়তা নেওয়া হলেও হরজিতকে আর বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু ঘটে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এর আগে ২০২৪ সালেও মুম্বাইয়ে এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। ৪২ বছর বয়সী ক্রিকেটার রাম গণেশ তেওয়ার ক্রিকেট খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ক্রীড়াঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, খেলোয়াড়দের শারীরিক পরীক্ষা ও নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ আরও বেশি গুরুত্বের দাবি রাখে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪