মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত মামলায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিবকে জয়মনিহাট থেকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) উপজেলার জয়মনিহাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে । আটক হওয়া আরিফুজ্জামান রনি (৩৫) উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ছিলেন।
ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু করা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪