মশিউর রহমান খান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে এম আর ইংলিশ ইনস্টিটিউটের উদ্যোগে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এম আর ইংলিশ ইনস্টিটিউটের পরিচালক মশিউর রহমান খানের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জয়পুরহাট বিএড কলেজের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ, গোপীনাথপুর বিএম কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং প্রতিষ্ঠানটির পরিচালক খান মশিউর রহমান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্বে ছিলেন জয়পুরহাট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া।
প্রতিযোগিতায় অংশ নেয় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাজাত ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাইখ। এছাড়া জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাহনুমা হুর, সোহানা ও পায়েল এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবা অংশ নেয়। নর্থবেঙ্গল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সিলভা এবং সদর থানার অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানজিমও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের শিক্ষাণবিশ আইনজীবী রিলিয়া। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা চলাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা ও যুক্তিভিত্তিক চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪