মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে "গণ সংযোগ পক্ষ-২০২৫" উপলক্ষে মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে এ গণসংযোগ কার্যক্রম শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে আরামনগরস্হ জেলা অফিসে গিয়ে শেষ হয়।
শোডাউনে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিবুল আলম লিটন।
আরও উপস্থিত ছিলেন শহর আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সদরের আমীর মাওলানা ইমরান হোসাইন, শহরের নায়েবে আমীর মাওলানা ছাইদুর রহমান, মাওলানা আব্দুর রহিম,সদরের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান,
তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শহর শাখার সেক্রেটারি মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা সহ অনেকেই।
গণসংযোগ চলাকালে ফজলুর রহমান সাইদ বলেন, "জনগণের সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। দেশের ইসলামি মূল্যবোধ রক্ষায় এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ। আগামী নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ জয়ী হবো।"
তিনি আরও বলেন, "জয়পুরহাটের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে আমরা একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়েছি। দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করাই হবে আমাদের অঙ্গীকার।"
গণসংযোগ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪