মোঃ মনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
সামাজিক ও রাজনৈতিক সম্প্রতি ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে এক অবহিতকরণ সভার আয়োজন করেছে "আস্থা নাগরিক প্লাটফর্ম"। রবিবার (২২ জুন) জয়পুরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার সরকার। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, এনসিপির জয়পুরহাট জেলার যুগ্ম সম্বনয়কারী ও সাংবাদিক ওমর আলী বাবু, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক,জয়পুরহাট আনসার বাহিনীর উপ পরিচালক মোঃ সোহগ পারভেজ,মোঃ জাহাঙ্গীর মনিটরিং ও রিপোটিং কোঅরডিনেট আস্থা,মোছাঃ সালমা বেগম জেলা সম্বনয়কারী আস্থা প্রকল্প জয়পুরহাট,মতিনুর রহমান নির্বাহী পরিচালক এসো,আফতাব আলী উপ পরিচালক জাকস ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও শান্তিপূর্ণ সহাবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
আস্থা নাগরিক প্লাটফর্মের আয়োজকরা বলেন, স্থানীয় জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪