জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসা নিচ্ছেন একজন ভারতীয় নাগরিক। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া এই ব্যক্তির নাম জীবন দে বলে জানা গেছে। তাঁর ঠিকানা ভারতের আসাম রাজ্যে। তবে কীভাবে এবং কোন সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
জীবন দে হাসপাতালের বেডে শুয়ে বাংলায় বলেন, "আমি ভারতের আসাম থেকে এসেছি। আমাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।" তাঁর দাবি অনুযায়ী, তিনি 'পুশ-ইন'-এর শিকার। তবে কবে, কোথা দিয়ে কিংবা কার মাধ্যমে এই ঘটনা ঘটেছে, তা তিনি জানাতে পারেননি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহীদ হোসেন জানান, “২৭ জুন সকালে আহত অবস্থায় জীবন দে নামে এক ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় আঘাত রয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।”
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন বলেন, “এই ব্যক্তির বাংলাদেশে আগমনের পেছনের ঘটনা এখনও অস্পষ্ট। আমরা তদন্ত করে দেখছি আসলে কী ঘটেছে।”
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সীমান্ত সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে। তবে ভারতের কোনও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪