নিজস্ব প্রতিবেদক,
জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে নওগাঁর পাঁচজন শহীদের পরিবারকে নিয়ে এক আবেগঘন মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের আহ্বানে শহীদদের পিতা ও পরিবারের সদস্যরা নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন।
এ সময় পুলিশ সুপার তাদের কাছ থেকে শহীদদের বীরত্ব, ত্যাগ ও আন্দোলনের সময়কার অভিজ্ঞতা শোনেন। পরিবারের সদস্যদের স্মৃতিচারণে সভায় উপস্থিত সবার মধ্যেই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তারা এই দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। মহান আল্লাহর কাছে তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি।”
সাক্ষাৎ অনুষ্ঠানে নওগাঁ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। মূলত তাঁরাই উদ্যোগ নিয়ে শহীদ পরিবারগুলোকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও শহীদ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪