ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলা আনসার ও ভিডিপির ভাতা-ভোগী সদস্যদের মাঝে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে দুধ, চিনি, তৈল, সুজি, লাচ্ছি সেমাই, নুডুলস, চিনি গুঁড়া চাল ইত্যাদি ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট কার্যালয় ০৩ জুন বিকাল ৩ ঘটিকায় হল রুমে আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র, সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো. আল-আমিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় করেন থানা ইন্সট্রাক্টর ঝুমুর রায়। ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা এবং দলনেত্রী ভাতা-ভোগী সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র বলেন, ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপির বাহিনী প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। তাই আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক স্যারের পক্ষ থেকে ভাতা-ভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় । এভাবেই সংগঠনটা সামাজিক ও মানবিক কাজ করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪