ঝালকাঠি প্রতিনিধিঃ
"লিঙ্গ সমতা অর্জনের গতি বিশ্বব্যাপী বেগবান করি"- এই স্লোগানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি ও অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সী ইন বাংলাদেশ (এডাব) কর্তৃক আজ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন ও সংবাদ সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি ঝালকাঠি'র সভাপতি ও এডাব ঝালকাঠি জেলার সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব ফাতেমা জাহান রুনু, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিতাচক্র ঝালকাঠি র সম্পাদক মু আল আমীন বাকলাই , ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আক্কাস সিকদার, সহ-সভাপতি জনাব আলামিন তালুকদার, সুজন সভাপতি জনাব ইলিয়াস সিকদার ফরহাদ প্রমূখ। ঝালকাঠি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, দুর্বার নেটওয়ার্ক, নারী পক্ষ, কবিতাচক্র, প্রগতি লেখক সংঘ প্রভৃতি সংগঠনের প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন।দিবসের প্রতিপাদ্য বিষয় আলোচনায় অংশগ্রহণ করে মু আল আমীন বাকলাই সূচনা বক্তব্য বলেন নারী আমাদের মা বোন কন্যা। তাদের যেকোনো ধরনের সহিংসতা পরিবার সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে তা অন্যায়। নারীর বৈচিত্রময় জীবন ও সমতার অধিকার নিশ্চিত করতে হবে। নারীর সম্মতি ছাড়া তার উপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না। ঝালকাঠি প্রেসক্লাবের সম্পাদক আক্কাস সিকদার বলেন নারীরা আমাদের দাদী নানি মা বোন সহ আপনজন। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডিজিটাল প্লাটফর্মে নারী বিদ্বেষী কার্যক্রম গুজব ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। সুজন সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদ নারীর দ্বারা পুরুষ নির্যাতনের কথা বলেন এবং নারীর শালীনতা রক্ষা করে পোশাক পরার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রুনু বলেন নারী হিসেবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ১০ জন সুখী নারীর একজন তা শুধুমাত্র আমার স্বামীর কারণে। আমার স্বামী যেভাবে আমার খোঁজখবর নেন তদ্রুপ সকলকে আহ্বান জানাবো স্ত্রী সন্তানদের খোঁজখবর রাখবেন তবেই নারী দিবস উদযাপন সফল হবে। আমরা আর নারী দিবস উদযাপন করতে চাইনা - নারী পুরুষ হাতে হাত রেখে বাংলাদেশের অগ্রগতিতে এগিয়ে যাব। তিনি নারী দিবসের ঘোষণা পত্র পাঠ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডাব ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪