ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে উপজেলা আনসার ও ভিডিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট কার্যালয় ২৪ মার্চ ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপির সকল ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা এবং দলনেত্রী নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো. আল-আমিন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ঝুমুর রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট কার্যালয় সার্কেল অ্যাডজুট্যান্ট সুশান্ত কুমার শিকদারসহ আরো অনেকে ।
ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো. আল-আমিন মিয়া বলেন, ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপির বাহিনী প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। ইফতার কর্মসূচি বাস্তবায়নে সদস্যরা যে শ্রম দিয়েছেন, তা সার্থক হয়েছে। এভাবেই সংগঠনটা সামাজিক ও মানবিক কাজ করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪