ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে “শিশু ও কিশোর-কিশোরীদের জ্ঞান অন্বেষণ কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজনে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, সাহিত্য ও সমসাময়িক বিষয়সহ নানা বিষয়ভিত্তিক প্রশ্নোত্তরে অংশ নেয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল কৌতূহল, আগ্রহ এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগের বিভাগীয় সভাপতি মো: শাকিল হাওলাদার রনি, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলার সভাপতি মো: উজ্জ্বল রহমান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া ইসলাম সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহান খান, আইসিটি বিষয়ক সম্পাদক মারুফ হাসান আপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান পৃথিবীর, সদস্য যুথি আক্তার, নাদিয়া নওরিনসহ আরো অনেকে।
মোঃ উজ্জ্বল রহমান বলেন, শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে,
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আগামীতে আরো একটি ফাইনাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪