ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা, ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫৫)।তারা ওই এলাকার মুদি দোকানী হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।
হানিফ মাঝি বলেন, একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন।তাদের দাবি আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। একারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে একারণে আমার স্ত্রী ও আমার ছেলে আত্মহত্যা করেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪