ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিজানের স্থায়ী ঠিকানা ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম জাহাঙ্গীর এবং মায়ের নাম রাবেয়া।
নিহতের বড় ভাই রাজু জানান, রোববার রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে। পরে তাকে ৫০০ টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে মিজান রাতেই বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ সনাক্ত করি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল আল গালিব বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪