মো: তুহিন মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি:
বুধবার (২৫ জুন ২০২৫) সকাল ১০:০০টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকার কর্তৃক নির্ধারিত বিশ্ব পরিবেশে দিবস ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরিফা হক, টাঙ্গাইল জেলা প্রশাসক। আমন্ত্রিত বিশেষ অতিথি মো: মিজানুর রহমান পুলিশ সুপার। ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু জেলা সিভিল সার্জন। মো: শিহাব রায়হান উপপরিচালক স্থানীয় সরকার ও প্রশাসক, টাঙ্গাইল পৌরসভা। মূল বক্তব্য প্রদান করেন ড. মো: মাহবুবুল হক প্রফেসর, এনভারনমেন্ট সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়।
স্বাগত বক্তব্য রাখেন, মিয়া মাহমুদুল হক উপপরিচালক পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল। সভাপতিত্ব করেন মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। আয়োজনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪