সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ মার্চ (শনিবার) দুপুরে সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী ঢোলকালি এলাকায় স্থানীয়রা একটি ভুট্টাক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন | রুমা বেগম চেরাডাঙ্গী ঢোলকালি এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
মৃতের মায়ের দাবি রুমাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রুমার স্বামী দেলোয়ারের সাথে এক জনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পেরে স্বামী দেলোয়ারকে ওই নারীর সাথে মোবাইলে কথা বলতে নিষেধ করে রুমা। কিন্তু দেলোয়ার তার কথা না মানলে সংসারে অশান্তি লেগেই থাকত। এরই জেরে স্ত্রী রুমাকে মারধর করতো স্বামী |
শুক্রবার (১৪মার্চ) রাতে এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরেন সকলেই। ভোরে মেয়ে দোলা আক্তার বিছানায় মাকে না পেলে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান। পরে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে রুমার অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয় প্রতিবেশিরা ।
পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে |
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪