শ্যামল চন্দ্র রায়, জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি শ্রী মদ্ ভক্তি প্রদীপ তীর্থ গৌড়ীয় সেবাশ্রমে ভাবগাম্ভীর্য ও উল্লাসের মধ্যে পালিত হলো রথযাত্রা মহোৎসব ।
সনাতন ধর্মাবলম্বীদের মতে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় দিনে এ উৎসব পালিত হয় ।এই দিনে জগন্নাথ , বলদেব, সুভদ্রা মহারাণী জগতের মঙ্গলের জন্য শহর পরিক্রমা করে ভক্তদের দর্শন দেন। ভক্তের দর্শন দেওয়ার জন্য এ যাত্রা শুরু করেন।
এই দিনে নিজ আলয় থেকে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে আগমন করেন ।দশম দিনে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে নিচ আলয়ে ফিরে আসবেন।
ভক্তদের মতে এই দিনে রথে আহরণ অবস্হায় দর্শন করলে , বা রশি টানলে অর্শমেধ যজ্ঞের দশ হাজার গুন বেশি পুর্ণ লাভ হয়।
তাই শ্রী মদ ভক্তি প্রদীপ তীর্থ গৌড়ীয় সেবাশ্রম থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী রথে করে । চাপানী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে
মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির তালতলা হরিমন্দিরে অবস্থান করেন।
রথযাত্রা শেষে উপস্থিত ৭/৮হাজার ভক্তের মাঝে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪