এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার বসুনিয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ছাগল ব্যবসায়ীদেরকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ইজারাদারের বিরুদ্ধে। ঘটনায় ৩জনে নাম উল্লেখ সহ অজ্ঞাত ৯০/১০০ জনকে আসামি করে ডোমার থানায় লিখিত অভিযোগ করেছেন ছাগল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন। ঘটনাটি ঘটেছে সোমবার ২৫ নভেম্বর হাটের দিন। অভিযোগ সূত্রে জানা জায় ৫ আগস্টের পর উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাটে ছাগল বিক্রির রশিদের মূল্য ১শত ৮০টাকা নির্ধারণ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী। ঘটনার দিন নির্ধারিত টোলের চেয়ে ৩০টাকা বেশি টোল আদায় করা হলে প্রতিবাদ করেন ছাগল ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। এসময় বাক বিতন্ডার এক পর্যায়ে ইজারাদারের লোকজন জাহাঙ্গীর হোসেনকে মারধর করলে সকল ছাগল ব্যবসায়ী জোট হয়ে প্রতিবাদ করলে ইজারাদারের লোকজনেট সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।সংঘর্ষের এক পর্যায়ে হাছান আলীর পকেট থেকে ৭২ হাজার, আক্তারুল ইসলামের ৭৬ হাজার, জয়নাল আবেদিনের ২ লাখ ১০ হাজার সহ আরও ১০ জনের নিকট মোট ১৩লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেন ইজারাদারের লোকজন। সংঘর্ষে ১০জন আহত হলেও গুরুতর আহত হাছান আলী ও মোখলেছ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ছাগল ব্যবসায়ী সমিতির সাঃ সঃ আল মামুন বাদী হয়ে উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামের আছাদ আলীর ছেলে মামুন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আকবর আলীর ছেলে আব্দুল মালেক, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়া গ্রামের মোফাখ্খারুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০/১০০ জনকে আসামি করে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম জানান, ব্যবসায়ীরা আমার কাছে অভিযোগ করলে আমি ইজারাদারকে ডেকে বলেছি অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪