এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:
নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী হেফাজুল ইসলামকে গ্রেফতার করেছে। সদর উপজেলার অগ্নি সংযোগ ও ভাংচুর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার(২০আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনছার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সোনারায় বসুনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজুল ইসলামকে (৪৬) নিজ বাড়ীতে আটক করেন। হেফাজুল উল্লেখিত এলাকার আব্দুল লতিফ ডিলারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, হেফাজুল ইসলামের নামে চাদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে ডোমার থানায় ৭টি ও নীলফামারী সদর থানায় ২টি মামলা রয়েছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে হেফাজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪