এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। রবিবার
(৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা’র কার্যালয় দিবসটি উদযাপনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বীর সভাপতিত্বে পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল বারী, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাঃ সম্পাদক মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কিশোর কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪