এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট সোমবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও মাদক মুক্ত সমাজ বিনির্মানের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেরাজুল এক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার নীলফামারী, অতিথি মোঃ এটিএম নুরল আমিন, উপজেলা শিক্ষা অফিসার (অতিঃ দায়ীত্ব), পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম, বিদ্যালের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ রুহুল আমিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মামুনুর রশিদ সোহেল এবং অভিভাবক সদস্যা মোঃ দেলোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শাহিনুর ইসলাম, জাবেদুল ইসলাম সামবিম, লিসু, মেহেরুন আক্তার পলিন, মালা জেসমিন সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী, অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি, পড়াশোনার খোঁজখবর রাখা, নিয়মিত স্কুলে পাঠানো এবং শিক্ষকদের যত্নশীল হয়ে স্কুলের সুনাম ধরে রাখার প্রতি আহবান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদ হারুন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪