বেনাপোল (যশোর) প্রতিনিধি :
ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। গ্রেফতার সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য সুস্মিতা পান্ডে আজ বিকালে পাসপোর্টে ভারতে যাচ্ছিলেন।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ কালে তাঁকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
গ্রেফতারকৃতরা মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডে। তাদের কে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪