এনামুল হক, নারায়ণগঞ্জ প্রতিনিধি
তফসিল ঘোষণা হওয়ার পর আওয়ামী লীগের ডাকা মশাল মিছিলের বিরুদ্ধে ও নারায়ণগঞ্জের ১ আসন রূপগঞ্জ থেকে বিএনপি'র মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রুপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমের সভাপতিত্বে রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, চনপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারুনুর রশিদ, চনপাড়ার যুবদলের সভাপতি মনির দেওয়ান, যুগ্ম-সম্পাদক ইউসুফ হাওলাদার, সাংগঠনিক-সম্পাদক আলাউদ্দিন আকন, শরিফ চৌধুরী, জয়নাল, আব্দুর জব্বারসহ চনপাড়া বিএনপি'র সর্বস্তরে নেতাকর্মীরা।
পরে মিছিল শেষে রুপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম মিয়া বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার অবৈধ আওয়ামী লীগের সরকার এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। এদেশের মানুষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এ দেশকে একটি অস্থিতিশীল পরিবেশে তৈরি করেছিলো। তাই এ দেশ থেকে আওয়ামী লীগকে বিতারিত করে দেশ ছাড়া করেছেন। তবে এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়ে ভোট কেন্দ্রে তাদের পছন্দমত প্রার্থীকে নির্বাচন করবেন। তিনি আরো বলেন, যদি আওয়ামী লীগ কোন প্রকার কোন ধরনের অত্তিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আবারও এদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে। পরে বক্তব্য শেষে নারায়ণগঞ্জের ১ আসন রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য চনপাড়ার জনগণের কাছে আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪