ওবাইদুর রহমান সুজন, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
বাঁশ ও তারের বেড়া দিয়ে রাজশাহীর তানোর উপজেলার জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী এক ব্যক্তি। সোমবার সকালে গ্রামের রোকনউদ্দীন মোল্লা নামের এক ব্যক্তি এ কান্ড ঘটান। স্কুলের প্রবেশ পথের জায়গাটি তার নিজের সম্পত্তি বলে দাবি করেন তিনি।ফলে সকালে বিদ্যালয়ে এসেও প্রবেশ করতে না পেরে ৫ ঘণ্টা পর ফিরে গেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকল্প ব্যবস্থায় স্কুলের পথ তৈরির ঘোষণা দেন।এলাকাবাসী সূত্র জানায়, ১৯৯৮ সালে উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়ায় বিদ্যালয়টি স্থাপন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথটি ব্যবহার করা হচ্ছিলো। এখন প্রবেশ পথের জায়গাটি নিজের বলে দাবি করেন রোকনউদ্দীন মোল্লা। এ কারণে বাঁশ ও তারের বেড়া দিয়ে ঘিরে দেন। ফলে স্কুলে প্রবেশ পথ বন্ধ হয়ে যায়।
বিদ্যালয় প্রধান শিক্ষক ইউরেকা খাতুন বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়কের ১১ ফুট জায়গা ছেড়ে গেট তৈরি করা হয়। এখন ওই ১১ ফুট জায়গায় দোকানঘর নির্মাণ করবে বলে রোকন উদ্দীন মোল্লা। একারনে বেড়া দিয়ে স্কুলের প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা কেউ স্কুলে যেতে পারিনি। তিনি বলেন, খবর পেয়ে এসিল্যান্ড এসেও কোন ব্যবস্থা করতে পারলেন না। তিনি সমাধান ছাড়ায় চলে গেছেন। তবে রোকনউদ্দিন বলেন, তিনি নিজের জায়গা ঘিরেছেন।তবে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ওই জায়গাটুকু রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি। তিনি এখন স্কুলকে তার জমি ব্যবহার করতে দিবেন না, তাই ঘিরে দিয়েছেন। তিনি বলেন, স্কুলে প্রবেশের বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪