এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁর আত্রাইয়ে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নওগাঁ-৬( আত্রাই-রাণীনগর)আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী থানা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু
সহ স্থানীয় নেতৃবৃন্দরা আত্রাই ও রাণীনগর উপজেলার হাটকালুপাড়া ও মিরাট ইউনিয়নের বান্দাইখাড়া এবং জামালগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ পথ সভা কর্মসূচিতে অংশ নেন।
এসময় বিএনপি নেতা এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই এ প্রচার কার্যক্রম।
এছাড়া লিফলেট বিতরণ কর্মসূচিতে জনসাধারণের মাঝে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪