নিজস্ব প্রতিবেদক,
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা আবদুস সালাম বলেছেন, "তারেক রহমান এখন অনেক নেতার টেলিফোন ধরেন না। কেন্দ্রীয় নেতাদের অনেকেই জানেন, কারা তাঁর যোগাযোগের বাইরে রয়েছেন। বুঝে নিন, কেন ফোন ধরেন না।
আবদুস সালাম আরও বলেন, “বিচার বা সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। নির্বাচিত সরকার ছাড়া সংকটের সমাধান নেই। আমরা নির্বাচন চাই।”
১৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, “ওই যে হাসিনা মাঝে মাঝে বলেন, ‘টুপ করে আইসা পড়বে’, তিনি নাকি এখনো প্রধানমন্ত্রী! এই ষড়যন্ত্র থামাতে ড. ইউনূসকে ভূমিকা রাখতে হবে।”
আবদুস সালাম বলেন, “দেশপ্রেম ছাড়া রাজনীতি হয় না। ব্যক্তি প্রেম দিয়ে দল চলে না। নেতৃত্বে থাকতে হলে সবার প্রতি ভালোবাসা থাকতে হবে। সভাপতি-সম্পাদক হয়ে বছরের পর বছর থাকলে সংগঠনের লাভ হয় না, এখন সময় বদলে গেছে।
তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি গুম, হত্যা ও কারাভোগের শিকার হয়েছেন। তাই বিচার, সংস্কার ও নির্বাচনের সবচেয়ে বেশি প্রয়োজন বিএনপিরই। তবে আওয়ামী লীগ জবাবদিহির ঊর্ধ্বে থেকে স্বৈরতন্ত্র কায়েম করেছে।”
আবদুস সালাম বলেন, “দেশ চালাতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানের মতো নেতৃত্ব দরকার। ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় না এলে বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। খালেদা জিয়া ’৯০-পরবর্তী সময়ে না এলে নারীরা এই অগ্রগতি পেত না।”
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব বিক্রি করেছে। বিএনপি ক্ষমতায় যেতে চায় দেশের প্রয়োজনে, ভোগ-বিলাসের জন্য নয়। মানুষ জানে বিএনপি সৎ। কোথাও ভুল থাকলে আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা এখনও নেতৃত্বে থেকে অনিয়ম করছে, তাদের সাইডলাইনে চলে যেতে বলছি।”
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশসহ অন্যান্য নেতারা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪