নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তিন দিন আগে গুলি করে হত্যা করা বাংলাদেশি যুবক ইব্রাহীমের (৩৫) লাশ শনিবার রাত ৮টার দিকে ফেরত দিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ নম্বর পিলার সংলগ্ন কাতলামারী এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও বিএসএফ কর্মকর্তাসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের বরাতে জানা যায়, নওগাঁর সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইব্রাহীম বুধবার রাতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরদিন সকালে সীমান্তের ২২৯ মেইন পিলারের কাছে ভারতের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুপুরে বিএসএফ সদস্যরা লাশটি নিয়ে যায়।
প্রথমদিকে বিএসএফ লাশ নেওয়ার কথা অস্বীকার করলেও, পরদিন তারা সত্যতা স্বীকার করে। এরপর শনিবার লাশ ফেরত দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪