মফিজ উদ্দীন, তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা আজ ২১ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর বিভিন্ন দপ্তরের অফিসার এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিমিয় করেন। তিনি তেরখাদা উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, ইউআরসি ইন্সটেক্টব নজিবুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার পুষ্পেন্দু ঘরামী, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ তৌফিক ওমর, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুরুল কবির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুদ রানা, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্য আপা তাছলিমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তেরখাদা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে হবে। এ লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪