মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তিশি গাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুপ চাচিয়া থানা পুলিশ গোপন সংবাদের এর ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তিশি গাড়ি এলাকায় একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিলেন ডাকাত দলের সদস্যরা। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে চারজনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, সময়মতো অভিযান পরিচালনার ফলে একটি সম্ভাব্য ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
, গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যদের (১) মোঃ ইমরান হোসেন( ২৬) পিতা নাজির হোসেন গ্রাম পগুইল কাহালু বগুড়া ( ২) রাব্বি ( ২৭) পিতা আলমগীর হোসেন চাঁদপুর কাহালু বগুড়া। (৩) সোহেল রানা (২৮) পিতা মৃত নবাব আলী নলঘরিয়া দুপচাঁচিয়া বগুড়া । (৪) মোঃ হালিম( ৩০) পিতা আক্কাস আলী নলঘরিয়া পাঁচ পীর কাহালু বগুড়া ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুপচাঁচিয়া থানাপুলিশ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪