মো. শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
দেশের বৃহত্তম যৌনপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষুধ খেয়ে বিপ্লব (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বিপ্লব পেশায় একজন ঘরামি এবং সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ ঘরামীর ছেলে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে বিপ্লব ঘরামী অজ্ঞান হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় সে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, দেশি বাংলা মদের সাথে মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ঔষধ সেবন করার কারণে বিপ্লবের মৃত্যু হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে, নিহত বিপ্লব ঘরামী মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ঔষুধ সেবন করায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া তিনি পূর্বেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার জানিয়েছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪