সাইফুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ
আজ হোসেনাবাদ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের মোট ২৫০ জন ছাত্র-ছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এই মহতী উদ্যোগটি গ্রহণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা দুস্থ অসহায় মানুষের পাশে (ADAMP)”। সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা ও আগ্রহ সৃষ্টি হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, এবং সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
সংগঠনটির সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আহসান হাবীব লাভলু এবং সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় জনসাধারণ এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, এধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অনুভূতি জাগ্রত করবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪