মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ সামসুজ্জোহা খান জোহা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন -
," দীর্ঘদিন আমাদের সাথে থাকার পরে হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছে, তারা কে আপনারা তো বুঝতেই পেরেছেন সাবধান হয়ে যাবেন এদের ছত্রছাঁয়ায় যাবেন না এরা হলো ধর্মের ব্যবসায়ী, ধর্ম নিয়ে আমরা ব্যবসা করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি আর মানুষের মাঝেই ধর্ম আছে। এসময় তিনি নেতা কর্মীদের ঐক্য ও ধর্য ধরণ করতে বলেন সমমনা দলের সঙ্গে ঐক্য গড়তে বলেন দল কে সুসংগঠিত কর আগামী নির্বাচনে জয়লাভ করতে হলে ঘরে বসে থাকবেন না মানুষের সাথে মিশতে হবে মানুষের কাছে যেতে হবে। মানুষকে সচেতন করতে হবে, মানুষ আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো"
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৬ মার্চ) বিকালে নজিপুর পাবলিক মাঠে ইফতার মাহফিলে পত্নীতলা উপজেলা বিএনপি'র সভাপতি আক্কাস আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, নজিপুর পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব মো. ওয়াজেদ আলী, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, যুবদল নেতা বায়জিদ রায়হান শাহীন, পৌর বিএনপির এ জেড মিজান, শ্রমিকদল নেতা সাগর হোসেনসহ জেলা উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,
দোয়া পরিচালনা করেন নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল ওয়াদুদ, দোয়া শেষে অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত নেতা-কর্মীসহ প্রায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ বিএনপির চলমান আন্দোলন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের কঠোর সমালোচনা করেন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পত্নীতলা থানা বিএনপি এবং নজিপুর পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪