নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনক আচরণের অভিযোগে পুলিশ যে কিশোরকে (১৪) আটক করেছিল, তাকে ছেড়ে দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কিশোরটিকে আটক করা হয়। পরে দুপুরের পর তাকে ধানমন্ডি থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরটির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়, তার নাম নির্জন আমিন। ধানমন্ডির ৩২ নম্বর হতে ইট সংগ্রহ নিয়ে পুলিশ প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, কিশোরটি গ্রামের বাড়ি থেকে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার বিষয়ে কোনো সন্দেহজনক তথ্য মেলেনি। এ কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে
এর আগে ডিএমপির ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আটকের সময় কিশোরটির আচরণ ছিল সন্দেহজনক। জিজ্ঞাসাবাদের সময় কখনো নিজেকে শিক্ষার্থী, কখনো ছাত্রদলের কর্মী, আবার কখনো ছাত্রশিবিরের পরিচয় দিচ্ছিল। এ কারণেই তাকে আটক করা হয়েছিল।’
পুলিশ বলছে, প্রাথমিক যাচাই–বাছাইয়ে কোনো অপরাধ বা সংগঠনের সম্পৃক্ততার তথ্য না মেলায় কিশোরটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪