ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২জুন সকাল সাড়ে ১০.৩০ টায় ধামইরহাট উপজেলার টু ব্রজ রেস্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের অধীনে ইয়ূথ পিস এ্যাম্বাসিডর গ্রুপ (ওআইপিএজি)এর ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর মোঃ আবু হেনা মোস্তফা কামাল বাবু।
ইয়ূথ এম্বাসেডর গ্রুপের সদস্য মোঃ জাহিদ ইকবাল এর সঞ্চালনায় ত্রৈমাসিক সভায় স্বাগত বক্তব্য রাখেন ধামইরহাট ইয়ূথ পিস এম্বাসিডর গ্রুপের কো-অর্ডিনেটর মোঃ সাইদ বিন জাভেদ ।
সভায় গঠনতন্ত্র ও প্রকল্প বিষয়ে আলোচনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন।
আলোচনা শেষে ধামইরহাট ইয়ূথ পিস এম্বাসিডর গ্রুপের গত তিন মাসের অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আগামী তিন মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়।
আগামী ১৮ আগষ্ট, ২০২৫ তারিখে ধামইরহাট ইয়ূথ পিস এম্বাসিডর গ্রুপের উদ্যোগে ধামইরহাটে বৃক্ষ রোপন প্রচারাভিযান করার পরিকল্পনা করা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪