নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর ধামইরহাট উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ধামইরহাট থানাধীন পৌরসভার হাটখোলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক মোঃ কাওছারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ স্বাধীন হোসেন (২৫), পিতা- আঙ্গুর হোসেন, গ্রাম- দক্ষিণ চকযদু, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁকে ৬৯ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ বসতবাড়ির আঙিনা থেকে মোঃ লিপটন (৫১), পিতা- মৃত আব্দুর রাজ্জাককে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪