নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিণ আন্ধারকোটা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহাদেবপুরে প্রথম কর্মদিবসেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে টিন, নগদ অর্থ ও শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজামান।
দুর্যোগের এই কঠিন সময়ে মানবিক সহায়তা পৌঁছে দিয়ে এমপি ফজলে হুদা বাবুল বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। কেউ অসহায় অবস্থায় থাকবে না—এটাই আমাদের অঙ্গীকার।”
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪