মোঃ ফরহাদ হোসেন, গণ সংবাদ নিউজ ডেস্ক:
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
আজ পহেলা ফেব্রুয়ারি (শনিবার) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, নওগাঁ সদর থানাধীন পাড় নওগাঁ মন্ডলপাড়া এলাকায় আলিমের পরিত্যক্ত বাসার সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ। এসময় সন্দেহভাজন পারভেজ (২৮), পিতা- মামুন, গ্রাম- পাড় নওগাঁ মন্ডলপাড়া, থানা ও জেলা- নওগাঁ-কে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি চালিয়ে পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪