নুরুজ্জামান লিটন, বিশেষ প্রতিনিধি (নওগাঁ):
নওগাঁ জেলার নিয়ামতপুরে পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দাদা। শনিবার (১২ জুলাই) সকালে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন নাকইল গ্রামের শামসুদ্দিনের ছেলে সাব্বির রহমান (১৫) এবং তার দাদা আছির উদ্দিন (৫৫)।
থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন দাদা আছির উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বিরের মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪