নিজস্ব প্রতিবেদক:
শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ধামইরহাট পৌরসভা এলাকায় এ অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়। এ সময় চোলাই মদ তৈরির প্রায় ৩০০ লিটার উপকরণ এবং ৫ লিটার প্রস্তুত চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শ্রী নরেশ পাহান (৪০)। তিনি ধামইরহাট পৌরসভার হাটনগড় পাহাড় পাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম চৈতা পাহান এবং মাতার নাম কুল পাহান।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪