নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে গণপিটুনিতে আশাদুল ইসলাম (৪২) নামের ১ ব্যক্তি নিহত হয়েছে।
গতকাল শনিবার ভোরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের ভাঙারি ব্যবসায়ী আলামিন হোসেনের বাড়িতে আশাদুলসহ ৫-৬ জন ব্যক্তি ডাকাতি করতে যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁদের আটকের চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও আশাদুলকে আটক করে স্থানীয়রা।
গুরুতর আহতাবস্থায় আশাদুলকে উদ্ধার করে প্রথমে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত কয়েকজন ডাকাত ভাংগারির মাল বিক্রির টাকা লুট করতে এলে এমন ঘটনা ঘটে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪