নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত নাঈম হোসেন (১৯) উপজেলার সাদিশপুর গ্রামের মো. মজনুর ছেলে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বদলগাছী পল্লী বিদ্যুৎ (সাব- স্টেশন) অফিস সংলগ্ন জয়পুর রোডে পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম তার বাড়ি সাদিশপুর হতে বদলগাছী দিকে মোটরসাইকেল যোগে আসছিল। এমতাবস্থায় বদলগাছী হতে জয়পুরহাটগামী একটি বাস (হানিফ এন্টারপ্রাইজ যাহার নিবন্ধন নং ঢাকা মেট্রো-ব ১৪-১৪৮৫) জয়পুরহাট যাওয়ার পথে বদলগাছী পল্লী বিদ্যুৎ (সাব- স্টেশন) সংলগ্ন জায়গায় দুর্ঘটনাটি ঘটনায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম ঘটনাস্থলেই নিহত হোন।
বিষয়টি নিশ্চিত করে বলদগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান আলী বলেন, মোটরসাইকেল আরোহী নাঈমকে অপর দিক থেকে আসা বাস সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে গিয়েছে। মরদেহ উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তিনি আরও জানান, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪