নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলে হুদা বাবুল।
বুধবার (১ অক্টোবর ২০২৫) বিজয়া নবমীতে তিনি উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ ও মিলনের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪